'বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য সত্তা'
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বলেছেন, স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের অগ্রগতি ও মর্যাদা বিশ্ববাসীর কাছে হেয় করতে চেয়েছিল। স্বাধীন বাংলাদেশকে তারা পুনরায় পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার জন্য ইতিহাসের চরম বিকৃতি ঘটিয়ে বঙ্গবন্ধুকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে চেয়েছিল; কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কারণ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য সত্তা।
গত ৩১ আগস্ট চট্টগ্রাম উত্তর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রফিকুল আলম। সংগঠনের সভাপতি মো. শওকত আলমের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মঈনুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য মাহমুদ হাসান। বক্তব্য দেন আহমদ কবীর দুলাল, মো. আলী আকবর, কালাম উল্লাহ, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন, এরাদুল হক, মোহাম্মদ আলী সিদ্দিকী, মহসিন খান প্রমুখ। বিজ্ঞপ্তি।