'বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে নজির সৃষ্টি করেছে সরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে বই তুলে দিয়ে নজির সৃষ্টি করেছে।
তিনি ২১ জানুয়ারি সাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিতব্য প্রশাসনিক ভবনের ভিত্তিফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মো. রিদুওয়ান। বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আবুল খায়ের, নাছিমা আক্তার, সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া, শিক্ষক তরুণ কান্তি ধর, বোধি রতন বড়ুয়া, অনজু শ্রী হোড়, অনজু রাণী নন্দী প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন। মোনাজাত পরিচালনা করেন ইছামতি মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আবদুর রহিম। বিজ্ঞপ্তি।