‘বন গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তি সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে যে অগ্রগতি ও সাফল্য অর্জন করেছেন তা প্রশংসার দাবিদার। ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা কমিটির সভায় এ কথা বলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম। সভায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মোখলেসুর রহমান ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম, উদ্ভাবিত প্রযুক্তি ও সার্বিক অবস্থা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নারায়ণ চন্দ্র দাশ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তপন চন্দ্র বণিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক টি এম মঞ্জুরুল ইসলাম, ন্যাশনাল হার্বেরিয়ামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বুসরা খান প্রমুখ। বিজ্ঞপ্তি।