বজাতক এক কন্যাশিশু সিমেন্টের বস্তায় মুড়ে ফেলে দেওয়া হয়েছিল নালায়৷ চট্টগ্রাম নগরের চশমা হিল এলাকায় সেই শিশুকে কুড়িয়ে পেয়ে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্রী তানজিনা ঊর্মি৷

সবাই তো দেখে চলে যাচ্ছিল, আপনি তাকে বাঁচালেন...
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী যখন নালা থেকে তুলে বাচ্চাটা রাস্তায় রাখল, অমনি জটলা বেধে গেল৷ আমি বন্ধুর বাসায় যাওয়ার সময় জটলা দেখে প্রথমে মনে করেছিলাম মরা বাচ্চা৷ কিন্তু বাচ্চাটা যখন কেঁদে উঠল, তখন খুব চমকে গেলাম৷ তাকে কোলে তুলে নিয়ে ছুটলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে৷ সেখানে আমার সঙ্গে যোগ দিল বন্ধুরা৷
আপনি তখন ঠিক কী ভাবছিলেন?
অন্যরা কে কী করল, এর চেয়ে বড় কথা, আমার কী করার আছে৷ বন্ধুরা সবাই মিলে সাধ্যমতো চেষ্টা করেছি এবং পেরেছি৷ শিশুটি এখন আমাদের সবার আদরের মেয়ে৷ নাম রেখেছি নিধি৷
নিধি এখন কোথায়?
ফেসবুকে আমার ওয়ালে নিধির ছবি আপলোড করার পর অনেকে দত্তক নেওয়ার জন্য যোগাযোগ করতে থাকেন৷ তাঁদের মধ্যে থেকে অনেক যাচাই-বাছাই করে ঢাকার বাসিন্দা নিঃসন্তান এক দম্পতির হাতে তুলে দিয়েছি নিধিকে৷
সাক্ষাৎকার: আশরাফ উল্লাহ, চট্টগ্রাম