'বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় শিগগির উন্নয়নকাজ শুরু হবে'
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, জুন-জুলাই মাসের বন্যায় চকরিয়া উপজেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগির উন্নয়নকাজ শুরু হবে।
২ ডিসেম্বর সন্ধ্যায় চকরিয়া পৌর শহরের শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পথসভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি একটি কর্মশালা যোগ দিতে কক্সবাজার যাওয়ার সময় এই পথসভার আয়োজন করা হয়।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরওয়ার আলম, এম আর চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম প্রমুখ।