‘বর্ষার রঙে আবৃত্তি ও গান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা আমাদের জীবনকে এমনভাবে প্রভাবিত করেছে যে আমরা বর্ষার রঙে নিজেদের সাজাই। বর্ষা বাঙালির আবেগকেও প্রভাবিত করে। ১৯ জুলাই সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আবৃত্তি সংগঠন শব্দনোঙর আয়োজিত ‘বর্ষার রঙে আবৃত্তি ও গান’ শিরোনামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক জামাল নজরুল ইসলাম এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী এবং শিক্ষাবিদ ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার সুরাইয়া ইসলাম। স্বাগত বক্তব্য দেন শব্দনোঙরের সাধারণ সম্পাদক দিলরুবা খানম। সভাপতিত্ব করেন শব্দনোঙরের সভাপতি আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর। শব্দনোঙরের পরিবেশনায় ছিল বড়দের দলীয় প্রযোজনা ‘বৃষ্টিগাথা’ এবং ছোটদের বৃন্দ আবৃত্তি ‘বৃষ্টি পড়ে টুপুরটাপুর’। শব্দনোঙরের সদস্যদের মধ্যে একক আবৃত্তি পরিবেশন করে আসিফ, শান্তনু, তানজিনা, ধ্রুপদী, সেঁজুতি, সঞ্জয়, সরওয়ার, সুদীপ্ত, পুষ্প, নাবিলা ও দিলরুবা খানম। শিশু শিল্পীদের মধ্যে একক আবৃত্তি করে আভাস দেওয়ানজী, প্রিয়াংকা, ফাতিন, প্রিয়ম, মায়িশা, মিথিলা, অনন্যা, ইফতি ও রাহাত। বর্ষার গান পরিবেশন করেন সংগীতশিল্পী গাজী মওদুদুর রহমান, সুবর্ণা রহমান, লিটন সেন, শীলা চৌধুরী, তাপস কুমার বড়ুয়া ও হাসান জাহাঙ্গীর। আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের মধ্যে ছিলেন রণজিৎ রক্ষিত, অঞ্চল চৌধুরী, ইন্দিরা চৌধুরী, রাশেদ হাসান, কঙ্কণ দাশ, প্রবীর পাল, মাসুদ তালুকদার ও নিশাত হাসিনা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আসিফ, ধ্রুপদী, শান্তনু ও সেঁজুতি।