বুঝলেন বড় ভাই, আপনাদের দেখলে খুব দুঃখ লাগে। মানুষজন আমাদের কী সুন্দর কোলে-পিঠে করে রাখে; আর সিনিয়র হইলেও আপনাদের অযত্নে ফালাইয়া রাখে টেবিলে। আহা রে!
শাটআপ, ইউ ইডিয়ট!
মুরব্বি, বাক্যটা শাট ডাউন হবে।
এই যে ট্যাবু ভাই, বলি সিনিয়রদের মধ্যে আপনার চার্জ গলানোর কী দরকার?
তুই চুপ থাক। চিকন ফুটার মোবাইল আসছে জ্ঞান দিতে!
আমি কিন্তু চ্যাপ্টা পিনের চার্জ খাই। তার ওপর স্মার্টও। তাইলে আমি একটু জ্ঞান দিই, ট্যাবু ভাই? বলছিলাম যে আপনার বডির তুলনায় মেমোরিটা খুব ডাল। ওইটা আরেকটু বাড়ান মিয়া।
আমার তো ট্যাবু ভাইরে বেশ ট্যালেন্টেড মনে হচ্ছে। সবাই যেখানে চিকন পিনের চার্জার নিয়ে মাতামাতি করে, সেখানে উনি বলেছেন চিকন ফুটার মোবাইল। হাউ ক্রিয়েটিভ!
আরে তাই তো! ‘চিকন ফুটার মোবাইল’—কী অনবদ্য উপমা! অথচ মেমোরি নেই বলে এক কন্ট্রোল করা ছাড়া আমি আর কিছুই পারি না।
দেখো তো বলদের কাণ্ডটা! আমাকে এদিকে মিউট করে রেখে নিজে গপ্পে মেতেছে!