‘বাংলা ভাষার সঙ্গে পরিচয় করানো খুবই জরুরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি ভাষা শিখে নেওয়া আমাদের সন্তানদের জন্য খুবই স্বাভাবিক, তবে বাংলা ভাষার সঙ্গে পরিচয় করানোটাও খুবই জরুরি। স্কুলপর্যায়ে বাংলায় শিক্ষাদান বাঙালি নতুন প্রজন্মের জন্য অত্যাবশ্যকীয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্কুলগুলোতে বাংলা ভাষায় পাঠদানের সুযোগ আরও বাড়াতে আমরা সদা সচেষ্ট। এখানে শিক্ষার্থীদের অভিভাবকেরা পালন করতে পারেন বিরাট ভূমিকা। আর তাঁদের সহযোগিতায় দেশব্যাপী বাংলা ভাষায় পাঠদানের বিষয়টি আরও বেগবান হবে। আমাদের কাউন্সিলে বাংলা ভাষায় জিসিএসই পরীক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করেছি। আমাদের সন্তানেরা সেখানে খুবই ভালো ফলাফল করেছে।