'বাংলাদেশকে নিরক্ষরতামুক্ত করবে রোটারি ইন্টারন্যাশনাল'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেছেন, রোটারি ক্লাবের মতো সামাজিক সংগঠনগুলোর আন্দোলনের মাধ্যমে নিরক্ষরতা দূর হবে বাংলাদেশ থেকে। রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে পিএইচপি হাউসে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় ভারতের পুনেতে গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নিরক্ষরতা সম্মেলনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন বেঙ্গল শিপিংয়ের চেয়ারম্যান এম এ আউয়াল।
নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল সরওয়ার জামাল নিজাম সভায় বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন এম এ আবদুল আহাদ, এম আমিনুজ্জামান ভূঁইয়া, এম ওয়াদুদ উল্লাহ, কেরামতুল আজিম, রাফি আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।