'বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান হবে না'
সন্ত্রাস ও জঙ্গিবাদ মানবতার শত্রু। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান হবে না। সরকার ইতিমধ্যে জঙ্গি ও সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় এনেছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ১৮ ফেব্রুয়ারি বিকেলে ইউনিয়নের শহর আলী স্টেশন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোকতার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহাদুর আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মাহমুদ, সদস্য এ টি এম জিয়া উদ্দিন চৌধুরী, এস এম গিয়াস উদ্দিন, মিজানুর রহমান, উম্মে কুলসুম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন।
বক্তব্য দেন মকছুদুল হক, নুরুল আবছার, সুলতান মাহমুদ, সাইফুল ইসলাম, শওকত হোসেন, সুলাল চন্দ্র সুশীল প্রমুখ।