প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের অধুনিক কাব্যভাষা নির্মাণে অবদান রেখেছেন কবি আবুল হোসেন। এ দেশের কবিতায় স্বতন্ত্র স্বর তৈরি হয়েছে তাঁর দেখানো পথ ধরেই। কালধারা পরিষদ আয়োজিত কবি আবুল হোসেনের স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।
৩ আগস্ট সন্ধ্যায় কালধারা কার্যালয়ে সংগঠনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ উল আলম।
আবুল হোসেনের সাহিত্যকর্ম নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরিফ চৌধুরী। প্রবন্ধের ওপর আলোচনা করেন মুহাম্মদ নিযামুদ্দীন, এ বি এম ফয়েজউল্লাহ, জসীম মাহমুদ, মোহাম্মদ আলী মনসুর, আলমগীর শিপন, মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্ত।