'বাংলাদেশের পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। দৃষ্টিনন্দন স্থান রয়েছে বিভিন্ন স্থানে। এসব বিদেশিদের কাছে তুলে ধরতে হবে।

 ট্যুরস ও ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লামিংগোর এক বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির আগ্রাবাদ কার্যালয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কাটেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, দৈনিক পূর্বদেশ-এর প্রধান নির্বাহী জিয়াউল হক, অলি গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদ, পরিচালক মোহাম্মদ শাহেদ, এএনজেড প্রপার্টিজের প্রধান নির্বাহী তানভির শাহরিয়ারসহ বিভিন্ন বিমান সংস্থার কর্মকর্তারা। বক্তারা আরও বলেন, ফ্লামিংগো গ্রাহকদের আস্থা অর্জন করেছে। এটি সম্ভব হয়েছে এই পরিবারের সদস্যদের পরিশ্রম ও উন্নতমানের সেবাদানের মাধ্যমে। বিজ্ঞপ্তি