বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : রাঙ্গুনিয়া ১৯৭১ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা গত ৩০ আগস্ট রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সেক্টরস কমান্ডারস ফোরামের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. নুরুল আলম রচিত গ্রন্থটির আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব আবু সালেহ।
আলোচক ছিলেন অধ্যাপক মো. মোজাম্মেল হক, আখতারুন্নেসা চৌধুরী, মো. আখতার হোসেন খান, মো. সেকান্দর চৌধুরী, জিনবোধি ভিক্ষু, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মো. আবুল হাসনাত, পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী, উপজেলার সাবেক চেয়াম্যান কাজী নুরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডের কমান্ডার মো. শাহাবুদ্দিন, রাজনীতিবিদ মো. নুরুল আলম তালুকদার, মো. ইউনুচ তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, বইটি রাঙ্গুনিয়ার মানুষের কাছে একটি দলিল হিসাবে মূল্যায়ন হবে। একইভাবে এটি এ দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অন্যতম সংযোজন।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্যে লেখক মো. নুরুল আলম বলেন, ‘৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে রাঙ্গুনিয়ার মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথাকে আমি সঠিকভাবে দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছি।’ বিজ্ঞপ্তি।