‘বাঙালি সংস্কৃতির মূলধারা হচ্ছে অসাম্প্রদায়িকতা’
গোসাইলডাঙ্গা নবারুণ সংঘের পঞ্চম বর্ষপূর্তি ও অভিষেক উপলক্ষে সম্প্রতি সংগঠনের মাঠে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ‘অসাম্প্রদায়িক-দরিদ্র ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমদ। উদ্বোধক ছিলেন মানবাধিকার আন্দোলনের নেতা রানা দাশগুপ্ত। ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গীতাশিক্ষা কমিটির সভাপতি দিলীপ ভট্টাচার্য ও দিলীপ কুমার মিত্র। বক্তব্য দেন এসকে দেব সজল ও নারায়ণচন্দ্র ভৌমিক। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন দীপক দে। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউদ্দিন আহমদ বলেন, অসাম্প্রদায়িক মানসিকতা একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। বাঙালি সংস্কৃতির মূলধারা হচ্ছে আসাম্প্রদায়িকতাকে মনেপ্রাণে লালন করা এবং নিজেদের সত্তাকে টিকিয়ে রাখা। রানা দাশগুপ্ত বলেন, সাম্প্রদায়িকতা একটি রাষ্ট্রের ঐতিহ্যকে বিসর্জন দেয়। এর আগে রূপম মুত্সুদ্দীর পরিচালনায় সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।সবশেষে হৈমন্তি শুক্লা মল্লিকের পরিচালনায় খ্যাতির বিড়ম্বনা নাটিকা মঞ্চস্থ হয়। বিজ্ঞপ্তি।