‘বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেটের পূর্ণ ও সঠিক বাস্তবায়ন এ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজেটের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থের জোগান দিতে রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা আনতে হবে। ২১ জুন সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত বাজেট-পরবর্তী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। এতে ধারণাপত্র উপস্থাপন করেন মোহাম্মদ শহীদুল ইসলাম। বিজ্ঞপ্তি।