‘বাবা বিজয়ী হয়েছেন মুক্তিযুদ্ধে, আমরা বিজয়ী লেখাপড়ায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা করেছিলেন মুক্তিযুদ্ধ। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পটুয়াখালীর বুকাবুনিয়া ক্যাম্পের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন। এ যুদ্ধে বাবার বিজয়ী হওয়ার গল্প শুনেছে ওরা। বাবার মতো ওরাও বিজয়ী হয়েছে লেখাপড়ার যুদ্ধে। পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে অলিউর রহমান ও সুলাতানা জাহান। শহরের কালিবাড়ী এলাকায় বাড়ি এই যমজ দুই ভাই-বোনের। গর্বিত বাবা মুক্তিযোদ্ধা মির্জা জহুরুল হক, মা কাকন আক্তার। ১৯৯৫ সালের ২৮ এপ্রিল দুই যমজ ভাই-বোনের জন্ম। নবম শ্রেণীতে ওঠার পরে অলিউর রহমান তার পছন্দ অনুযায়ী বিজ্ঞান বিভাগ বেছে নেয়, আর সুলতানার পছন্দ ব্যবসায় শিক্ষা। সুলাতানা জাহান বলছিল, বিদ্যালয়ের শিক্ষকদের আলাদা সহানুভূতি পেয়েছি। একই কথা ভাই অলিউর রহমানেরও। দুই ভাই-বোনের কথা, বাবা মুক্তিযুদ্ধ করে বিজয়ী হয়েছেন, আমরা বিজয়ী হয়েছি লেখাপড়ায়।