'বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়ায় সামাজিক রীতি ও আচরণ পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ নিয়ে উপজেলা রিসোর্স সেন্টারে গত শনিবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ-এর ‘জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরণগত পরিবর্তন প্রকল্প’ কর্মশালাটির আয়োজন করে। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের কক্সবাজার জেলা প্রতিনিধি অজিত নন্দী।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ব্র্যাকের তদারক কর্মকর্তা মো. আহাদ আলী এবং প্রশিক্ষণ ও যোগাযোগ কর্মকর্তা মো. জালাল উদ্দিন।
বক্তব্য দেন প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মো. সিরাজুম মুনীর, বেসরকারি উন্নয়ন সংস্থা একলাবের উপজেলা ব্যবস্থাপক মো. জাহেদুল আলম, ইপসা কর্মকর্তা ওমর সাদেক, কারিতাস কর্মকর্তা রিয়াজ উদ্দিন তালুকদার, সংশপ্তকের মাঠ সহায়তাকারী ইসমত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, বিবাহ নিবন্ধক মাহমুদুল হক, শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য মর্জিনা বেগম।
কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য দরকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ঐক্য। ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।