'বিএনসিসি নেতৃত্ব বিকাশ ও দেশের দুর্যোগময় মুহূর্তে ভূমিকা রাখে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নেতৃত্বের বিকাশ ও দেশের দুর্যোগময় মুহূর্তে ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মনিষ্ঠার সুন্দর জীবন গড়ে তুলতে পারে।
বিএনসিসিতে যোগদানে উদ্বুদ্ধ করতে পটিয়া সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন। ৪ আগস্ট দুপুরে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের প্লাটুন কমান্ডার আছমা ছিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. এ কে ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ সজল কান্তি পাল ও ৫ কর্ণফুলী ব্যাটালিয়নের ব্যাটালিয়ন অ্যাডজুট্যান্ট মেজর বখতেয়ার ফাহমী। শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক ক্যাডেট অ্যাডজুট্যান্ট মো. তৌহিদুল ইসলাম।