'বিজয়ের মাস এলে স্বাধীনতাবিরোধী চক্র মাথাচাড়া দিয়ে ওঠে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাস এলে স্বাধীনতাবিরোধী চক্র মাথাচাড়া দিয়ে ওঠে। পাড়া-মহল্লায় কমিটি করে এ ব্যাপারে স্থানীয়দের সচেতন করতে হবে।

১৯ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় উপজেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এস এম গিয়াস উদ্দিন। সভায় প্রতিটি ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সদস্যসচিব আবুল কাশেমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, কমিটির সহসভাপতি জহিরুল ইসলাম, সালাহউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ছাবের, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, কমিটির সদস্য বশিরুল আলম, মোস্তাক আহমদ, মফিজুর রহমান, বেলাল উদ্দিন, মিনহাজ উদ্দিন, শামশুল হক প্রমুখ।