'বিতর্কচর্চার মাধ্যমে সুষ্ঠু ও মেধাবী সমাজ নির্মাণ সম্ভব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কচর্চার মাধ্যমে যুক্তিবাদী, সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব তৈরি হয়। যার মাধ্যমে সুষ্ঠু ও মেধাবী সমাজ নির্মাণ সম্ভব।
প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি আয়োজিত এক মাসব্যাপী বিতর্ক কর্মশালার সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষা সহায়ক কার্যক্রম হিসেবে বিতর্কচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার মাধ্যমে মেধার সঠিক বিকাশ ঘটে।
১৩ মে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতর্ক কর্মশালার দ্বিতীয় ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সমন্বয়ক সিরাজুল মোস্তফা। একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এ বি এম আবু নোমান, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইফুদ্দীন মুন্না, মাছরাঙা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ হোসাইন ও আইনজীবী বাপ্পা ঘোষ।
দৃষ্টি চট্টগ্রামের সহায়তায় এক মাসব্যাপী কর্মশালায় পটিয়ার ১২টি স্কুলের ১৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞপ্তি।