'বিদ্রোহীদের ছবি, বর্ণবাদী ছবি নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রেবেল হার্ট’ অ্যালবামের প্রচ্ছদ শিল্প হিসেবে নিজের এই ছবি পোস্ট করেন ম্যাডোনা। ছবি: হাফিংটন পোস্ট
‘রেবেল হার্ট’ অ্যালবামের প্রচ্ছদ শিল্প হিসেবে নিজের এই ছবি পোস্ট করেন ম্যাডোনা। ছবি: হাফিংটন পোস্ট

মার্টিন লুথার কিং জুনিয়র, নেলসন ম্যান্ডেলা, বব মার্লি এবং প্রিন্সেস ডায়ানা। সবার মুখই কালো দড়ি দিয়ে প্যাঁচানো। যেন সবাই-ই অবরুদ্ধ! মার্কিন পপগায়িকা ম্যাডোনার ছবিও তাই-ই। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ছবিগুলো পোস্ট করে তুমুল সমালোচনার মুখে পড়েন ম্যাডোনা। তবে, আত্মপক্ষ সমর্থন করে ম্যাডোনা বলেছেন, এগুলো ‘বিদ্রোহী আত্মার’ ছবি ‘বর্ণবাদী বা অপমানজনক’ ছবি নয়। হাফিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

মার্টিন লুথার কিং জুনিয়রের ছবিতে ম্যাডোনা লেখেন ‘এই বিদ্রোহী আত্মার একটা স্বপ্ন ছিল’। ছবি: হাফিংটন পোস্ট
মার্টিন লুথার কিং জুনিয়রের ছবিতে ম্যাডোনা লেখেন ‘এই বিদ্রোহী আত্মার একটা স্বপ্ন ছিল’। ছবি: হাফিংটন পোস্ট



ম্যাডোনার নতুন গানের অ্যালবামের প্রচারাভিযানের অংশ হিসেবে দুনিয়াজোড়া মানুষের কাছে সন্মানিত ও জনপ্রিয় বিশিষ্ট ব্যক্তিদের এসব ছবি ব্যবহার করা হয়। এ বছরের মার্চ মাসে ‘রেবেল হার্ট’ নামে ম্যাডোনার নতুন অ্যালবামটি প্রকাশ হওয়ার কথা। ২০১৪ সালে রেকর্ড করা এই অ্যালবামের ছয়টি গান এরই মধ্যে আনুষ্ঠানিকভাবেই প্রকাশ করেছেন ম্যাডোনা। ইন্সটাগ্রামের এই ছবি বিতর্কের আগেই এই অ্যালবামের প্রচার নিয়ে নানা আলোচনা-সমালোচনায় জড়িয়ে পড়েছেন এই গায়িকা। আন্তর্জাতিক নানা গণমাধ্যমে এসব খবর গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে।

প্রিন্সেস ডায়ানার ছবিতে ম্যাডোনা লেখেন, ‘হ্যাঁ প্রিন্সেস ডায়ানা এক বিদ্রোহী আত্মা। মুক্তির জন্য লড়াই করা যে কেউই বিদ্রোহী আত্মা।’ ছবি: হাফিংটন পোস্ট
প্রিন্সেস ডায়ানার ছবিতে ম্যাডোনা লেখেন, ‘হ্যাঁ প্রিন্সেস ডায়ানা এক বিদ্রোহী আত্মা। মুক্তির জন্য লড়াই করা যে কেউই বিদ্রোহী আত্মা।’ ছবি: হাফিংটন পোস্ট

৫৬ বছর বয়সী গায়িকা, গীতিকার ও অভিনেত্রী ম্যাডোনা নববর্ষের শুরুতেই ২ জানুয়ারি নিজের ইন্সটাগ্রাম পেজে বিতর্কের সূত্রপাত করা এসব ছবি পোস্ট করেন। ছবিগুলোতে দেখা যায় খ্যাতিমান এই ব্যক্তিত্বদের মুখ কালো দড়ি দিয়ে প্যাঁচানো। সবগুলো ছবিই ফটোশপে সম্পাদনা করা। কালো দড়িতে মুখ প্যাঁচানো ম্যাডোনার নিজের একটা ছবিও একইভাবে ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন তিনি।

নেলসন ম্যান্ডেলার ছবিতে ম্যাডোনা লেখেন, ‘এই বিদ্রোহী আত্মা মুক্তির জন্য লড়েছেন।’ ছবি: হাফিংটন পোস্ট
নেলসন ম্যান্ডেলার ছবিতে ম্যাডোনা লেখেন, ‘এই বিদ্রোহী আত্মা মুক্তির জন্য লড়েছেন।’ ছবি: হাফিংটন পোস্ট



কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী ও নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়র এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী-গণতান্ত্রিক আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার এমন ছবি তুমুল সমালোচনার ঝড় তোলে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। কিংবদন্তি জ্যামাইকান রক গায়ক বব মার্লি এবং ব্রিটেনের প্রয়াত রাজবধূ প্রিন্সেস ডায়ানার মুখে কালো দড়ি প্যাঁচানো ছবিতেও আহত বোধ করেন অনেক ভক্তরা।

বব মার্লির ছবিতে ম্যাডোনা লেখেন, ‘এই বিদ্রোহী আত্মা ভালোবাসা প্রতিষ্ঠার গান গেয়েছেন।’ ছবি: হাফিংটন পোস্ট
বব মার্লির ছবিতে ম্যাডোনা লেখেন, ‘এই বিদ্রোহী আত্মা ভালোবাসা প্রতিষ্ঠার গান গেয়েছেন।’ ছবি: হাফিংটন পোস্ট

তুমুল বিতর্কের মুখে গত শনিবার ম্যাডোনা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভক্তদের কাছে এই ছবি পোস্ট করার জবাবদিহি করেন। ম্যাডোনা লেখেন, ‘এটা না কোনো অপরাধ বা অপমান কিংবা বর্ণবাদী।’ তিনি আরও লেখেন, ‘আমি শুধু বলছি যে তাঁরা সবাই বিদ্রোহী আত্মা।’ প্রকাশিতব্য অ্যালবাম ‘রেবেল হার্ট’ বা ‘বিদ্রোহী আত্মা’র কভার আর্ট হিসেবে এই ছবিগুলো পোস্ট করেছিলেন ম্যাডোনা।