'বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ছাত্রলীগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন আন্দোলন–সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ছাত্রলীগ। এই সংগঠনের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। অতীতের মতো যেকোনো সংকটে এগিয়ে আসবেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ৪ জানুয়ারি বিকেলে কর্মসূচির শুরুতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের মাঠে কেক কেটে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ।

জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংসদ আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম প্রমুখ।