‘বিমুগ্ধ দহন’-এর মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি মাইনুল আমিনের কবিতার বই বিমুগ্ধ দহন-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার মুসলিম ইনস্টিটিউট চত্বরে সৃজনশীল বই মেলার প্রথম দিনে বইটির মোড়ক উন্মোচন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বলাকা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন মাহতাব শফি। এতে ঠাঁই পেয়েছে ৪৩টি কবিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, অধ্যাপক হোসাইন কবির, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান প্রমুখ। বিজ্ঞপ্তি।