'বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের (ক্যাম্পাস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান ২০ জুন ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। এ ছাড়া ছিল ইফতার ও দোয়া মাহফিলও।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে দায়িত্ব পালনে নিজ নিজ অবস্থানে সততা, স্বচ্ছতা, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। ক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এ কে এম জিয়াউর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সম্পাদক মো. আতিয়ার রহমান। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান মুহাম্মদ নাঈমুলাহ।