‘বিশ্বসৃষ্টিতত্ত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়এবারের নোবেল বিজয়ীরা আবিষ্কার করেছেন যে, আমাদের বিশ্ব শুধু যে প্রসারণশীল তা-ই নয়, এই প্রসারণ ত্বরণ গতিসম্পন্ন। তাঁরা এই আবিষ্কার করেছেন অতি দূরবর্তী ১-ক অতি নব তারা দেখে যাদের খুবই অস্পষ্টভাবে আমাদের পৃথিবী থেকে দেখা যায়। কেননা, বিশ্ব অতি দ্রুতগতিতে প্রসারণশীল—দূরত্ব যত বেশি, দূরে চলে যাওয়ার গতিও তত বেশি। সল পার্লমুটার ১৯৮৮ সাল থেকে যে প্রকল্পের প্রধান, তার নাম অতি নব তারা বিশ্বসৃষ্টিতত্ত্বের প্রকল্প। অন্যদিকে ব্রায়ান স্মিড ও অ্যাডাম রিস ১৯৯৪ সাল থেকে যে প্রকল্পটি পেয়ে কাজ শুরু করেন, তার নাম অতি উচ্চমানের বা হাই-জেড মানের অতি নব তারা অন্বেষণের প্রকল্প। তাঁদের তিনজনের এই নোবেলপ্রাপ্তিকে বলা যায় বিশ্বসৃষ্টিতত্ত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি।