‘বিশ্বায়নের যুগে টিকতে হলে নানামুখী জ্ঞান অর্জন করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে নানামুখী জ্ঞানের অধিকারী হতে হবে। এ জন্য শিক্ষার্থীদের আরও অধ্যবসায়ী হতে হবে। মেধাবৃত্তি পরীক্ষা, শিক্ষাসামগ্রী, পুরস্কার ও সনদ শিক্ষার্থীদের মেধাবিকাশে অনুপ্রেরণা জোগাবে। পটিয়ার ‘আলহাজ মৌলানা আবদুল ওহাব স্মৃতি মেধাবৃত্তি’ পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ অভিমত দেন।গত ৩০ মার্চ বিকেলে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয় মাঠে বৃত্তি কমিটির প্রতিষ্ঠাতা মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনজুর-উল-আমিন চৌধুরী। উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ম্যাজিস্ট্রেট মো. রোকন উদ্-দৌলা। প্রধান আলোচক ছিলেন আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম। বিশেষ অতিথি ছিলেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মু. মুবিনুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মির্জা মো. শহিদুল্লাহ, অধ্যাপক রেজাউল করিম, টিকে গ্রুপ অব কোম্পানির পরিচালক খোরশেদুল আলম, মো. সানাউল্লাহ, নুরুল আবছার, ডা. এ এম এম শামীমুজ্জামান, ড. মো. কামাল উদ্দিন, ডা. রেহেনা আক্তার ও মনসুর আহমদ। আরও বক্তব্য দেন সংবর্ধিত শিক্ষক ফারুক আহমদ, নোমান উল্লাহ, গোলাপুর রহমান, সৈয়দা নুরজাহান, শাহেদ আলী, কাজী ফয়সল, আমির চৌধুরী, মাহিমাতুন নূর আতিরা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন বৃত্তি কমিটির সভাপতি মো. ছরওয়ার কামাল।সভা শেষে বৃত্তিপ্রাপ্ত ২৫০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র, প্রাইজবন্ড ও শিক্ষাসামগ্রী দেওয়া হয়। বিজ্ঞপ্তি।