'বিশ্বের সঙ্গে তাল মেলাতে ইংরেজি ভাষায় দক্ষতার বিকল্প নেই'
রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান বলেন, বর্তমান বিশ্বের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে ইংরেজি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। ২৫ জুলাই বিকেল চারটায় চকবাজারে অবস্থিত ভাষা শিক্ষাকেন্দ্র গ্রে গুজের ইংরেজি ভাষা কোর্সের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম বিজ্ঞান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জাহেদ খান। এতে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। তিনি বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তির ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। এই অগ্রসরতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে প্রতিটি শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার ও গ্রে গুজের নির্বাহী পরিচালক আজিজুল কাদের। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক আসিফ ইকবাল। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন। বিজ্ঞপ্তি