‘বুশের সঙ্গে ওবামার পার্থক্য নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্লামেন্ট থেকে বিতাড়িত হয়েও থেমে নেই মালালাই জয়া। আফগান নারীদের জন্য তিনি অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। বেশ কয়েকবার সন্ত্রাসী হামলা থেকে প্রাণে বেঁচেছেন। তবে কারজাইও রক্ষণশীল আফগান সমাজ তাকে রুখতে পারেনি। নিউ স্টেটম্যান সাময়িকীতে দেওয়া তাঁর সাক্ষাত্কারের চুম্বক অংশ এখানে তুলে ধরা হলো।আপনার ছোটবেলার স্মৃতি কী?১৯৭৮ সালে আফগানিস্তানে যখন রাশিয়ার পুতুল সরকার বসানো হয় তখন আমার বয়স মাত্র চার দিন। ছোটবেলার একটি স্মৃতি হলো, একদিন বাবাকে খুঁজতে পুলিশ আমাদের বাড়ি এসেছিল। তারা পুরো বাড়ি তছনছ এবং সবকিছু ওলট-পালট করেছিল, ড্রয়ার থেকেও সবকিছু বের করেছিল, এমনকি বালিশ-তোশকও ফেঁড়ে ফেলেছিল। সে সময় আমি ভয়ে মায়ের কোলে ওঠার চেষ্টা করছিলাম।আপনি কি এখনো আফগান পার্লামেন্টে ফেরার আশা করেন?হ্যাঁ। আমার সদস্যপদ অবৈধভাবে স্থগিত করার বিরুদ্ধে আমি আদালতের দ্বারস্থ হয়েছি। যদিও দুই বছরে এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই। তবু এখনো আমি পার্লামেন্টে ফিরতে চাই, কথা বলার অধিকারহীন জনগণের অধিকারের কথা তুলে ধরতে চাই এবং পার্লামেন্টে থেকেই এর প্রতিক্রিয়াশীল চরিত্র প্রকাশ করতে চাই।আপনার রাজনৈতিক আদর্শ কারা?আমার শোষিত জনগণ এবং সারা বিশ্বের যুদ্ধবিরোধী মানুষ। যুক্তরাষ্ট্রের সরকারের পাশাপাশি বিশ্বে আরও একটি পরাশক্তি আছে—এটি হলো বিশ্বের জনমত।আপনার অনুপ্রেরণা কী?আমার জনগণের দুর্দশা, বিশেষ করে নারীদের।আপনি কি শঙ্কায়, না আশা নিয়ে বাস করছেন?দুটি নিয়েই। আশঙ্কা জাগে, আমি হয়তো আফগানিস্তানের মুক্তি দেখতে পারব না। আবার আশাও করি, একদিন আমরা মুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ হব।আপনি কি মনে করেন লন্ডনে আফগানিস্তান সম্মেলন সফল হবে?লন্ডন সম্মেলনে ইতিবাচক কিছু হবে, এটা আমি মোটেও আশা করি না। ২০০১ সাল থেকে বেশ কটি সম্মেলন হয়েছে। এসব সম্মেলনে তারা কেবল আফগানিস্তানকে আরও বেশি করে দখলদার বাহিনী ও তাদের স্থানীয় সহযোগীদের হাতে তুলে দিয়েছে। এই সম্মেলন তালেবান ও গুলবুদ্দিন হেকমতিয়ারের ইসলামিক পার্টিকে ক্ষমতায় ফিরিয়ে আনার ক্ষেত্র প্রস্তুত করবে। আফগান সরকার বলেছে যে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কালো তালিকা থেকে তালেবান নেতা মোল্লা ওমরের নাম বাদ দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ জানাবে। তাই এমন সম্মেলনের ওপর সাধারণ আফগানদের আস্থা নেই।হামিদ কারজাই সম্পর্কে আপনার মূল্যায়ন কী?আফগানদের মধ্যে শাহ সুজা নামের এক রাজা ছিলেন ঘৃণার পাত্র। কারণ উনিশ শতকে তিনি ছিলেন ব্রিটিশ শাসনের সহযোগী। রুশরা বাবরাক কারমালকে ক্ষমতায় বসালে তিনি আখ্যা পান দ্বিতীয় শাহ সুজা। কারজাই হলেন তৃতীয়জন। যুক্তরাষ্ট্রের এই পুতুল আমাদের স্থানীয় শত্রুদের সঙ্গেও হাত মিলিয়েছে।বারাক ওবামা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কী?ওবামা একজন যুদ্ধোন্মাদ। বুশের সঙ্গে তাঁর কোনো পার্থক্য নেই। করপোরেট সমর্থকদের বদৌলতে তিনি ক্ষমতায় এসেছেন। তাঁরা চান তিনি মার্কিন সামরিকতন্ত্র বজায় রাখুন এবং তিনি তা মেনেও চলছেন।তালেবানের পতনের পর আফগানিস্তান কতটুকু বদলেছে?যুক্তরাষ্ট্র বর্বর তালেবানের স্থলে নিষ্ঠুর উত্তরাঞ্চলীয় জোটকে ক্ষমতায় এনেছে, যা মানবাধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা। নারীদের জন্য বর্তমান পরিস্থিতি আগের মতোই দুর্দশার। অধিকাংশ প্রদেশে নারীরা দুর্বিষহ জীবন কাটাচ্ছে। নারীদের জোর করে বিয়ে দেওয়া, বাল্যবিবাহ এবং ঘরে নির্যাতন খুব সাধারণ ঘটনা। আত্মাহুতির সংখ্যাও প্রচুর।বর্তমানে আপনার জীবন হুমকির মুখে। এ অবস্থায় নিরাপত্তামূলক কী ব্যবস্থা নিচ্ছেন?আমি ঘন ঘন বাসা বদলাই, আমার কোনো দপ্তরও নেই। বাইরে বের হলে বোরকা পরি এবং ঘুরতে গেলে দেহরক্ষী রাখি। কোনো সমাবেশে অংশ নিই না। এর পরও আমি নিজেকে নিরাপদ মনে করি না। হুমকি পাচ্ছিই।আপনি কি মনে করেন, আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ নারী কারজাই সরকার সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সমর্থন করেন?হ্যাঁ, এ ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত। আমি সেইসব নারীর কথা বলছি যারা দুর্ভোগ পোহাচ্ছে এবং কোনো কিছু বলার অধিকার যাদের নেই। প্রচারমাধ্যমও তাদের ভুলে গেছে।আপনার সমালোচকেরা বলেন, আপনি তাদের প্রতিনিধিত্ব করেন না।আমার সমালোচকদের বেশির ভাগই যুদ্ধবাজ, তালেবান কিংবা মার্কিনিদের পুতুল। এরা সংখ্যায় খুব কম। এরা কাবুলে বিলাসি জীবন কাটায়। দখলদারি থেকে তারা সম্পদ ও খ্যাতি অর্জন করেছে। এমন আফগানরা আমার বিরোধিতা করবে এটাই স্বাভাবিক।পশ্চিমা সামরিক উপস্থিতিকে আফগানরা যে সমর্থন করছে, তা কি জরিপের ফলাফলে বোঝা যাচ্ছে না?এটি কেবল সামরিক যুদ্ধ নয়, অপপ্রচারের যুদ্ধও। বিবিসির সাম্প্রতিক এক জরিপে বলা হয়েছে, ৭০ শতাংশ আফগান মনে করে দেশ সঠিক পথে এগুচ্ছে এবং ৭১ শতাংশ কারজাইকে সমর্থন করে। এই ফলাফল দেখে পশুরাও মজা পাবে! কারজাই যদি এত জনপ্রিয়ই হবেন, তাহলে কারচুপি করে নির্বাচনে জিতলেন কেন?আপনি চান বিদেশি সেনারা চলে যাক, তবে কবে?আফগানরা তিন শত্রুর মোকাবিলা করছে। এগুলো হলো দখলদার বাহিনী, তালেবান এবং যুদ্ধবাজ। যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়লেই তালেবান ও যুদ্ধবাজেরা অভিভাবকহীন হয়ে পড়বে। তখন ঐক্যবদ্ধ হওয়া এবং স্থানীয় শত্রুদের ধ্বংস করা আফগানদের জন্য সহজ হবে।আফগানিস্তানের মতো উপজাতি অধ্যুষিত এবং রক্ষণশীল সমাজে গণতন্ত্র কি বিকাশ লাভ করবে?বছরের পর বছর ধরে চলা সংঘাত আফগানিস্তানকে বদলে দিয়েছে এবং দেশটির জনগণের রাজনৈতিক জ্ঞান বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও তাদের পুতুল লোকজন আফগানিস্তানে গণতন্ত্রকে খারাপ করার চেষ্টা করছে।এমন কিছু আছে যা আপনি ভুলে যেতে চান?আমার শত্রুদের সস্তা আক্রমণ।আমাদের সবার ভাগ্য কি নির্দিষ্ট হয়ে গেছে?না। সংগ্রাম ও প্রচেষ্টা দিয়ে আমরা আমাদের ভাগ্য বদলে ফেলব।ভাষান্তর: হাফিজুর রশীদ