‘বেঁচে আছি, এটাই অলৌকিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকারকর্মী ও আইনজীবী শিরিন এবাদি দীর্ঘদিন ধরে সরকারের রোষানলে। গণতন্ত্র ও নারী-শিশু এবং শরণার্থীদের অধিকারের কথা বলায় তিনি কর্তৃপক্ষের চক্ষুশূল। রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে লড়াই করছেন অনেকটা একা। ইরানে তাঁর প্রবেশ নিষিদ্ধ। আজ লন্ডনে, কাল প্যারিসে। অনেকটা ফেরারি জীবন তাঁর। ইরানে বর্তমান সরকারবিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ৬২ বছর বয়সী শিরিন এবাদির এই সাক্ষাত্কার খুবই তাত্পর্যপূর্ণ। গত ১০ ডিসেম্বর নিউ স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত সাক্ষাত্কারটির তরজমা করেছেন কাজী আলিম-উজ-জামানআপনি কি ভোট দেন বা কখনো দিয়েছেন?শিরিন এবাদি: ইরানে নির্বাচন মুক্ত ও অবাধ নয়। যত দিন এ অবস্থা থাকবে, তত দিন ভোট দেওয়া বৃথা। আমার আশা, শিগগিরই আমরা মুক্ত পরিবেশ পাব। তখন আমি ভোট দেব।তাহলে ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনার ব্যাপারে আপনি আশাবাদী?এবাদি: আমি নিশ্চিত, জনগণ অবশ্যই বিজয়ী হবে। তবে সে বিজয় কখন আসবে তা আমি বলতে পারব না। যেকোনো দেশের জনগণের বড় অংশটি যখন গণতন্ত্র চায়, তখন তারা তা অর্জন করে।মাহমুদ আহমাদিনেজাদ সরকারের কী প্রভাব আপনি দেখতে পান?এবাদি: দুর্ভাগ্য হলো, জনাব আহমাদিনেজাদ জনগণের কথা শুনতে আগ্রহী নন। ঠিক এ কারণেই সরকারবিরোধী বিক্ষোভ দিনদিন বেগবান হচ্ছে।বিশেষ করে নারী অধিকারের ব্যাপারে?এবাদি: প্রধান বিষয় হলো, ইসলামি বিপ্লবের পরে বৈষম্যমূলক কিছু আইন প্রচলন করা হয়, যেগুলো এখনো দাপটের সঙ্গে রয়ে গেছে। আহমাদিনেজাদ সরকারের আগে আমরা কোনো নারী মন্ত্রী পাইনি। গত নির্বাচনোত্তর বিক্ষোভের পরে আহমাদিনেজাদ সমর্থন পাওয়ার জন্য নারীদের একটি প্রতিনিধিত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে নারীকে তিনি বেছে নিয়েছেন, তিনি একজন মৌলবাদী। একজন পুরুষের একাধিক স্ত্রী থাকার বিষয়টি তিনি সমর্থন করেন। তাঁর বিশ্বাস, ইরানে নারীদের কোনো সমস্যা নেই, বিশেষ করে অধিকারের ব্যাপারে। তাই তাঁর মতো একজনকে মন্ত্রী হিসেবে পেয়ে ইরানের নারীরা অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কোনো ছাড় দেবে বলে মনে করি না।যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রভাবকে আপনি কীভাবে দেখেন?এবাদি: ইরানে বর্তমানে যা ঘটছে, তার সঙ্গে কোনো বিদেশি রাষ্ট্রের যোগসাজশ নেই। ইরান সরকার নানাভাবে প্রমাণের চেষ্টা করছে, বিদেশি রাষ্ট্রগুলো জনগণকে বিক্ষুব্ধ করে তুলছে, যা ভুল। জনগণই সরকারের কট্টর সমালোচক।আপনি সরকারের হুমকি মোকাবিলা করছেন। ব্যক্তিগতভাবে কেউ আপনাকে সতর্ক করে দিয়েছে? নাকি আরও বড় কিছু?এবাদি: ব্যক্তিগতভাবে আমার অবস্থাটা জানা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, মানবাধিকারকর্মীরা কেউ-ই ইরানে কাজ করতে পারছেন না। তাঁদের মধ্যে আমিও একজন। বাস্তবতা হলো, মানবাধিকারবিষয়ক বেসরকারি প্রতিষ্ঠানে যাঁরা কাজ করছেন, তাঁরা হয় কারাগারে, নয়তো দেশ থেকে তাঁদের বের করে দেওয়া হয়েছে। আমার যাবতীয় ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আমার স্বামীর সে দেশে বসবাস নিষিদ্ধ করা হয়েছে। তারা আমাকে বার্তা পাঠিয়ে বলেছে, ‘শিরিন, আপনি এই পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আমরা আপনাকে খুঁজে বের করে ঠিকই শাস্তি দেব।’আপনি কি ইরানে ফিরতে আগ্রহী?এবাদি: আমাকে ফিরতেই হবে। ইরান আমার দেশ, আমার স্বামীরও। কিন্তু আমি আপনাকে কোনো দিনক্ষণ দিতে পারব না।একজন নারীর পক্ষে কি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া কঠিন নয়?এবাদি: এটা ব্রিটেনেও কঠিন, যদি আপনি একজন নারী হন। তবে ইরানে কাজটি আরও কঠিন সন্দেহ নেই। আসলে বিশ্বজুড়েই নারীরা সমস্যার মধ্যে আছে।আপনি কি আপনার জীবন নিয়ে ভীত?এবাদি: আমি যে বেঁচে আছি, এটাই আমার কাছে অলৌকিক মনে হয়। একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে আমাকে। ইরানের গোয়েন্দা বিভাগ বার্তা পাঠিয়ে জানিয়েছে, সর্বত্রই তারা আমাকে খুঁজছে।একজন নেতার মতো কি দায়িত্ব অনুভব করেন?এবাদি: কোনোভাবেই আমি নেতা নই। আমি কোনো রাজনৈতিক আন্দোলনের নেতৃত্বও দিইনি। কিন্তু আমি আমার কাজ নিয়ে আছি, থাকব। সরকার আমাকে হুমকি দিয়েছে, যাতে আমি এগোতে না পারি। ইরান সরকার আমার কাছে যা চায়, তা কখনো আমি দিতে পারব না বা তাদের কথামতো কিছুই করব না।কেউ কেউ বলেন, ইসলামি সরকার নারী অধিকার প্রতিষ্ঠায় বাধা। এ ব্যাপারে আপনার মত কী?এবাদি: তাঁদের সঙ্গে আমি একমত নই। কিন্তু অগণতান্ত্রিক দেশগুলো ইসলামের নাম করে তাদের কাজকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে। নারীর বিরুদ্ধে বৈষম্যের প্রধান কারণ পিতৃতান্ত্রিক সংস্কৃতি। এটা এমন এক ধরনের সংস্কৃতি, যা মানুষের সমান অধিকারকে স্বীকৃতি দেয় না। এটা নারী-পুরুষ উভয়কে পীড়ন করে এবং গণতন্ত্রে একেবারেই বিশ্বাস করে না। আপনি যদি বিভিন্ন দেশের দিকে তাকান, তাহলে দেখবেন, যেখানে নারী অধিকারকে সম্মান দেখানো হয়, সেখানে বেশি বেশি গণতন্ত্র আছে। পিতৃতান্ত্রিক সংস্কৃতি হলো হেমোফিলিয়ার মতো। আপনার শরীরে যদি ছোটখাটো কোনো ক্ষতের সৃষ্টি হয়, তবে সেখান থেকে রক্ত ঝরতেই থাকবে। হেমোফিলিয়া একটি বংশগত রোগ, যা একজন নারীর মাধ্যমে তাঁর সন্তানের দেহে প্রবাহিত হয়। পিতৃতান্ত্রিক সংস্কৃতিও সে রকম। নারী এর শিকার, কিন্তু তারাই আবার একে এগিয়ে নেয়। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কীভাবে তারা এর বিরুদ্ধে লড়বে, সে ব্যাপারে তাদেরই সচেতন হতে হবে।ইরানের নারীরা সামনের দিকে এগিয়ে যাবে কীভাবে, আপনি কেমন দেখতে চান?এবাদি: সচেতনতা। ভাগ্যক্রমে ইরানের নারীসমাজ খুবই সচেতন। এ কারণেই নারীবাদী আন্দোলন সেখানে খুবই শক্তিশালী।নোবেলসহ অন্যান্য পুরস্কার অর্জন আপনার কাছে কি বিশেষ কিছু?এবাদি: হ্যাঁ, অবশ্যই। এটা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। আপনি কী ভুলে যেতে চান?এবাদি: কিছুই না। ভুলে যাওয়া কোনো সমস্যার সমাধান দেয় না।আমরা কি বিপর্যয়ের মধ্যে আছি?এবাদি: পৃথিবীতে অনেক আশা আছে। আমি কোথাও কোনো বিপর্যয় দেখি না। আমি ভাবতে চাই না যে আমরা বিপদের মধ্যে আছি। আমরা যদি তেমন চিন্তা করা শুরু করি, তবে সকালে ঘুম থেকেই উঠতে ইচ্ছে করবে না।