'বেগম রুনু সিদ্দিকীর প্রতিটি কাজকর্ম ছিল মানবকল্যাণমুখী'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভায় একাডেমির জীবন সদস্য ও সাহিত্যিক বেগম রুনু সিদ্দিকীর জীবনকর্ম নিয়ে আলোচনা সভা ২২ নভেম্বর একাডেমির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। একাডেমির পরিচালক দীপক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন নেছার আহমদ, আনোয়ারা আলম, রীতা দত্ত, বিপুল বড়ুয়া, মো. জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, মুহাম্মদ নোমান, সৈয়দা রিফাত আকতার, অজিত কুমার আইচ, বিকিরণ বড়ুয়া, আবুল কালাম বেলাল, রাশেদ রউফ প্রমুখ।
বক্তারা বলেন, বেগম রুনু সিদ্দিকীর প্রতিটি কাজকর্ম ছিল মানবকল্যাণমুখী। তিনি মানবসেবায় ছিলেন অনন্যা। বর্তমান সমাজে তাঁর মতো নারী ব্যক্তিত্ব খুব কমই দেখা যায়। বিজ্ঞপ্তি।