'বেধুয়া'য় চা শ্রমিকদের দুঃখগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ বেধুয়া নাটকের একটি দৃশ্য
শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ বেধুয়া নাটকের একটি দৃশ্য

একটি চা–বাগান। যেখানে কাজ করে একদল শ্রমজীবী। যারা বংশপরম্পরায় শ্রম বিক্রি করে চলে। তাদের শ্রমে সম্পদ গড়েন অনেকে। একসময় রাষ্ট্রও এগিয়ে যায় প্রগতির পথে। কিন্তু বদলায় না তাদের ভাগ্য। চা–শ্রমিকদের দুঃখগাথা নিয়ে নিহারেন্দু কর রচনা করেছেন নাটক বেধুয়া। নাটকটি মঞ্চে এনেছে নাট্যদল থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম। এটি থিয়েটার ওয়ার্কশপের ৩০তম প্রযোজনা।
১৬ আগস্ট সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হয়। নাটকের কাহিনি আবর্তিত হয়েছে পাহাড়ি এলাকার একদল জনগোষ্ঠীকে নিয়ে, যাদের সংসার চলে চা–বাগানে কাজ করে। নাটকে উঠে এসেছে শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে চা–শ্রমিকদের বঞ্চিত থাকার গল্প।
নাটকের নির্দেশনায় ছিলেন তাপস শেখর। আলোক পরিকল্পনা ও সেট ডিজাইন করেছেন মোসলেম উদ্দিন সিকদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আইরিন তানি, নাজিম উদ্দিন, মীর রেজুয়ান হোসেন, তনয় রাজ মজুমদার, জিয়া হায়দার, আফসানা জেমী, আসিফ নেওয়াজ, রানা শীল প্রমুখ। আবহ সংগীতে টিটু কুমার দাশ ও আলোক প্রক্ষেপণে সহযোগিতা করেছেন জয়দীপ দাশ। নাটকের মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন জুয়েনা জেমী, সাইফুল ইসলাম, জাহিদ কবির খান প্রমুখ।