'ভবিষ্যতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত আসনের সাংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য খোরশেদ আরা হক বলেন, উন্নয়নের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন জাতীয় পার্টির সরকার। ভবিষ্যতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে। এ জন্য দলের সব স্তরের নেতা-কর্মীকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে কাজ চালিয়ে যেতে হবে।
কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আসমাউল হুসনা ও জাতীয় মহিলা পার্টির নেত্রী রেহেনা খানম জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচিত হওয়ায় ১৫ জানুয়ারি চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা এবং চকরিয়া পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ।
কক্সবাজার শহর জাতীয় পার্টির সভাপতি নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমী, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সহসভাপতি মোশাররফ হোসেন, সফিকুর রহমান, আনোয়ারুল এহেছান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি ওমর আলী, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি দিদারুল করিম, চকরিয়া পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন, চকরিয়া উপজেলা মহিলা পার্টির সভাপতি জোসনা আক্তার, পেকুয়া উপজেলা মহিলা পার্টির সভাপতি আমাতুর রহিম ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংবর্ধিত অতিথি আসমাউল হুসনা ও রেহেনা খানম।