সাংসদ সামশুল হক চৌধুরী বলেছেন, আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে শিশুদের সঠিক শিক্ষা এবং যুগোপযোগী শিক্ষা দিতে হবে। এ জন্য বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে।
তিনি গত ২৮ ফেব্রুয়ারি পটিয়ার ঊনাইনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রণব বড়ুয়া। উদ্বোধক ছিলেন বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ, চেয়ারম্যান শাহীনুল ইসলাম ও রিসো কোসেকাই বাংলাদেশের প্রাক্তন চেয়ারম্যান দেশপ্রিয় বড়ুয়া চৌধুরী। প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক দিদারুল আলম। অনুষ্ঠানে মরহুম এম এ খালেক শিক্ষাবৃত্তি চালু ও পাঠাগার উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি