'ভাই'য়ের সাক্ষাৎকার
>ছাত্ররাজনীতিতে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব ‘ভাই’। সেই ‘ভাই’ তাঁর শত ব্যস্ততার মধ্যেও খানিকটা সময় দিয়েছিলেন রস+আলোকে। সেই অল্প সময়েই ভাইয়ের একটি সাক্ষাৎকার নিয়েছেন রস+আলোর লেখক-ভাই মিকসেতু মিঠু

রস+আলো: কেমন আছেন?
ভাই: সেরা ভাই, সেরা।
রস+আলো: একজন নেতার কী থাকা বাধ্যতামূলক বলে মনে করেন?
ভাই: ওপরে বড় ভাই।
রস+আলো: নিচে?
ভাই: সহমত ভাই।
রস+আলো: মানে দাঁড়াচ্ছে, ভাই-ই রাজনীতির বড় চালিকা শক্তি?
ভাই: একমত ভাই।
রস+আলো: প্রিয় বাংলা সিনেমা?
ভাই: ভাইজান।
রস+আলো: বাংলা সিনেমার বাইরে?
ভাই: মুন্না ভাই।
রস+আলো: কোন চরিত্রটা বেশি টানে?
ভাই: বাকের ভাই।
রস+আলো: পরীক্ষায় সবচেয়ে কঠিন ধাপ কোনটা?
ভাই: ভাইভা।
রস+আলো: ভবিষ্যতে যা হতে চান?
ভাই: ভাইস চ্যান্সেলর।
রস+আলো: পছন্দের কোনো তরুণী কী বলে সম্বোধন করলে অখুশি হন?
ভাই: ভাইয়া।
রস+আলো: অ্যাপভিত্তিক যাত্রীসেবাগুলোর মধ্যে কোনটি বেশি পছন্দ?
ভাই: ও ভাই।
রস+আলো: প্রিয় ব্যক্তিত্ব?
ভাই: বড় ভাই।
রস+আলো: প্রিয় উক্তি?
ভাই: সেই হইছে ভাই।
রস+আলো: রস+আলোর পাঠকদের উদ্দেশে কিছু বলুন।
ভাই: ভাই জিতছেন।