‘ভাষা আন্দোলন নিয়ে অনেক মিথ্যা প্রচার করে জামায়াতসহ মৌলবাদীরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেত্রী ও সাংসদ চেমন আরা বেগম বলেছেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু রাষ্ট্রীয় ও শিক্ষাক্ষেত্রে বাংলার প্রচলন আজও হয়নি। ভাষা আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়ে অনেক মিথ্যা প্রচার করে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন মৌলবাদী গোষ্ঠী।’ আমরা করব জয় আয়োজিত ‘একুশ বাঙালির অঘোষিত স্বাধীনতা দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত ২৩ ফেব্রুয়ারি ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুর রশীদ, অধ্যাপক মাসুম চৌধুরী, মো. আসাদুজ্জামান জেবিন, মো. মহিউদ্দিন তামিম, সৌমিক বড়ুয়া প্রমুখ।