‘ভিতরগড় নিয়ে আরও গবেষণা প্রয়োজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ভিতরগড় বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নস্থান। তবে ভিতরগড় বাংলাদেশের ইতিহাসকে কতখানি সমৃদ্ধ করবে বা নতুন কী যোগ করবে, তা এখনই বলা যাচ্ছে না। এ ব্যাপারে বিস্তারিত কাজের প্রয়োজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তিন সদস্যবিশিষ্ট দল দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে ভিতরগড়ের ছবি নিতে শুরু করেছে। সেখানকার ঢিবি, নদী, দুর্গপ্রাচীর ইত্যাদির ছবি নেওয়া হচ্ছে। সেখানে ফিজিক্যাল ভ্যারিফিকেশনের কাজও করছে। পুরো এলাকার একটি ম্যাপিং করা সম্ভব হবে বলে আমরা মনে করি। ভিতরগড় একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে, তবে এর জন্য ভিতরগড় নিয়ে আরও গবেষণা প্রয়োজন।