'ভূমি কার্যালয়ের নিচের সারির কর্মচারীদের সমস্যা আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী l প্রথম আলো

ভূমি কার্যালয়গুলোতে নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি অধিগ্রহণের অর্থ প্রাপ্তিসহ নানা ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হচ্ছে ভূমির মালিকদের। রয়েছে নানা দুর্নীতির অভিযোগ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিভিন্ন কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করছেন। এ সময় তিনি ভালো সেবার চিত্র যেমন দেখেছেন, তেমনি নানা অভিযোগও নিজ কানে শুনেছেন। এসব নিয়ে ২১ ফেব্রুয়ারি প্রথম আলোর মুখোমুখি হন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন প্রণব বল

প্রথম আলো: বিভিন্ন ভূমি কার্যালয় আপনি আকস্মিক পরিদর্শন করছেন। হয়রানি, দুর্নীতির অভিযোগও পাচ্ছেন। এগুলো দূর করবেন কীভাবে?
সাইফুজ্জামান চৌধুরী: আপনারা তো দেখছেন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জায়গায় আমরা আকস্মিক পরিদর্শন করছি। ভূমি কর্মকর্তাদের মানসিক চাপে রাখছি। কিন্তু আমাদের সিস্টেম ডেভেলপ করতে সময় লাগছে। আসলে ভূমির জটিলতা দীর্ঘদিনের। আমরা চেষ্টা করছি গুণগত পরিবর্তন আনতে। সিস্টেম ডেভেলপ না করলে অনেক জায়গায় সমস্যা থেকেই যাচ্ছে। হয়তো আমি যখন যাচ্ছি, তারপর কিছুদিন পর্যন্ত প্রশাসনের মধ্যে একটি শৃঙ্খলা থাকে। কিন্তু কিছুদিন পর আবার সমস্যা তৈরি হচ্ছে। মূল কথা হচ্ছে, সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
প্রথম আলো: ভূমিতে এত জটিলতার কারণ কী?
সাইফুজ্জামান চৌধুরী: ভূমি নিবন্ধন কার্যালয় ভূমি মন্ত্রণালয়ের অধীনে নয়। সেটি আইন মন্ত্রণালয়ের অধীনে। এটা একটা সমস্যা। আমরা উদ্যোগ নিয়েছিলাম এক মন্ত্রণালয়ের অধীনে আনতে। কিন্তু এটা একটি দীর্ঘ প্রক্রিয়া। এটা এক করা নিয়ে নানা মত আছে। কাজগুলোর মধ্যে যদি সমন্বয় করা যায়, তাহলে সমস্যা থাকবে না। নিবন্ধন কার্যালয় যদি ছাড় না দেয় তাহলে ভূমি কার্যালয় থেকে নামজারি হবে না।
প্রথম আলো: ভূমি কার্যালয় ও অধিগ্রহণ কার্যালয়, কোনটিতে আপনি সমস্যা বেশি পেয়েছেন?
সাইফুজ্জামান চৌধুরী: যেসব জেলায় উন্নয়ন হচ্ছে, বিশেষ করে চট্টগ্রামের কথা বলব, সেখানে ভূমি অধিগ্রহণের প্রয়োজন হচ্ছে। চট্টগ্রামে টানেল হচ্ছে, অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এ জন্য অধিগ্রহণের ক্ষেত্রে সমস্যা বেশি হচ্ছে। মানুষ প্রচণ্ড হয়রানির শিকার হচ্ছে। আমরা একটা নীতিমালা করে দিয়েছি। কিন্তু এখানে মূল সমস্যা দালাল চক্র। যখন ভূমির দাবি নিয়ে কেউ আসে, তখন দালালেরা অন্য একজনকে দিয়ে একটি মিস মামলা করায়। আপাতত চট্টগ্রামের জন্য বড় সমস্যা হয়ে গেছে এটি। তবে দালাল চক্র উৎখাত করতে চেষ্টা করে যাচ্ছি।
প্রথম আলো: ভূমি জরিপ একটি সমস্যা। দেখা যায়, একই জমি বিভিন্ন জরিপে ভিন্ন ভিন্ন মানুষের নামে রয়েছে।
সাইফুজ্জামান চৌধুরী: চট্টগ্রামে দীর্ঘদিন ধরে জরিপ হয়নি। ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি। চট্টগ্রামকে অগ্রাধিকার দিয়ে সারা দেশের জরিপকাজ শুরু করব। যদি জরিপ হয়ে যায় তাহলে মালিকানাসংক্রান্ত অনেক জটিলতা কমে আসবে।
প্রথম আলো: কোন শ্রেণির কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধে মানুষকে হয়রানি বা দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগ বেশি বলে মনে করেন আপনি?
সাইফুজ্জামান চৌধুরী: একেবারে নিচের, অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে সমস্যাটি বেশি। এখনকার সহকারী কমিশনাররা (এসি ল্যান্ড) কিছুটা স্বচ্ছতার মধ্যে কাজ করতে চান। কিন্তু তহসিলদার যাঁরা আছেন, তাঁদের মধ্যে দুর্নীতির প্রবণতা বেশি। তহসিলদারেরা দিনের পর দিন এক কার্যালয়ে থেকে যান। এসি ল্যান্ডরা পদোন্নতি নিয়ে বদলি হয়ে যান। তাঁদের আমরা ধরেও রাখতে পারব না। তাই আমরা চাইছি আমাদের নিজস্ব কিছু লোক নিয়োগ দিতে। এসি ল্যান্ড ও তহসিলদারের মাঝখানে একটি পদ সৃষ্টির নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এখনো চূড়ান্ত হয়নি। হয়তো এটি মন্ত্রী পরিষদ পর্যন্ত যাবে।
প্রথম আলো: ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের অধীনের কার্যালয়গুলো কতটা এগিয়েছে?
সাইফুজ্জামান চৌধুরী: আমাদের কিছু কিছু জায়গায় পাইলট প্রকল্পের মাধ্যমে কার্যালয় ডিজিটালাইজ হয়েছে। এখনো বড় আকারে হয়নি। এখন আমরা চিন্তা করছি আরও বড় আকারে করার। মন্ত্রণালয় থেকে মনিটিরিং করার জন্য ভূমি কার্যালয়গুলো আমরা সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করছি। কিন্তু এতে অনেক টাকা দরকার।
প্রথম আলো: তিন বছর ধরে দায়িত্বে আছেন। তিন বছরে অর্জন কিংবা কতটা সফল মনে করেন নিজেকে?
সাইফুজ্জামান চৌধুরী: সাফল্য জনগণ বিচার করবে। তবে একটা জিনিস আমি করতে পেরেছি, মেসেজ দিতে পেরেছি। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স। জবাবদিহি করতে হবে। অনেক পরিবর্তন হয়েছে। তবে আমার নজরের বাইরে এখনো অনেক কিছু রয়ে গেছে। আমি তো আর দেশের সব অফিস পরিদর্শন করতে পারিনি। কোনো ছাড় হবে না।
‘আর সাধারণ মানুষকে বলব, আপনারা প্রতারিত হবেন না। অনেকে কাজ দ্রুত করতে চায়, এ কারণে জটিলতা হয়। সে জন্য অন্য উপায় অবলম্বন করা হয়।
‘এতে দালাল কিংবা কর্মচারীরা ঘুষে উৎসাহিত হয়।’

সাক্ষাৎ​কার

‘ভূমি কার্যালয়ের নিচের সারির কর্মচারীদের সমস্যা আছে’