'ভূমিকম্প সহনীয় পণ্য উৎপাদন করছে জিপিএইচ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্পাত খাতের কোম্পানি জিপিএইচ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূমিকম্প সহনীয় পণ্য উৎপাদন করছে। গত বুধবার চাঁদপুর ক্লাব মাঠে ব্যবসায়ীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার মোশারফ হোসাইন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন নাইমা মোশারফ। পুনর্মিলনী অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফল ড্র। এতে ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নেন।

আলোচনা সভায় জাহাঙ্গীর আলম বলেন, পাঁচ বছর ধরে একটি সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ইস্পাত প্ল্যান্ট স্থাপনের চেষ্টা করছে জিপিএইচ। এ জন্য এ বছরের শুরুতে প্রাইমেটাল টেকনোলজি জিএমবিএইচ অস্ট্রিয়ার সঙ্গে চুক্তি সই হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ১২টি ব্যাংকের সঙ্গে ১৫৪ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের চুক্তিও হয়। ইপিসিএমের জন্য বিশ্বখ্যাত ভারতীয় এম এন দস্তর অ্যান্ড অ্যান্ড কোম্পানি (প্রা.) লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পাদনের পর প্ল্যান্ট বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। বক্তারা বলেন, গ্রাহকদের সেবা দেওয়ার জন্য কোম্পানির একটি দক্ষ দল তৈরি করেছে। গ্রাহকদের নিজ পরিবারের সদস্য হিসেবেই দেখে জিপিএইচ। বিজ্ঞপ্তি।