'ভ্যাট মিউজিয়াম'-এর যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আগ্রাবাদে দেশের প্রথম ‘ভ্যাট মিউজিয়াম’ যাত্রা শুরু করেছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. জামাল উদ্দিন ১ জানুয়ারি এটির উদ্বোধন করেন।
আগ্রাবাদ সিডিএ এলাকার এক নম্বর সড়কে অবস্থিত কমিশনারেট কার্যালয়ের অধীন চট্টলা বিভাগ ভবনে এ ‘ভ্যাট মিউজিয়াম’ স্থাপন করা হয়েছে। মূল্য সংযোজন করবিষয়ক সেবা কার্যক্রমের নানা প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে এখানে।
উদ্বোধনী অনুষ্ঠানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. লুৎফর রহমান, যুগ্ম কমিশনার মাহফুজুল হক ভূঁইয়া, চট্টলা বিভাগের সহকারী কমিশনার মো. বাবুল ইকবাল উপস্থিত ছিলেন।