'মধ্য আয়ের দেশের স্বপ্নপূরণে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন
ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেছেন, মধ্য আয়ের দেশের স্বপ্নপূরণে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। দেশের বেকার যুবসমাজকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ÿকরে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন। ২০ ফেব্রুয়ারি স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জয় প্রকাশ বড়ুয়া।
বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, লুবরাফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম চৌধুরী, হেড অব টেকনিক্যাল স্কুল মো. এমরান, ডেপুটি প্রোগ্রাম অফিসার আকরাম হোসেন, প্রবীর দত্ত প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।