'মফস্বল সাংবাদিকেরা তৃণমূল পর্যায়ে উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৪ জুলাই ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সাসনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এনায়েতুর রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র খলিলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউিপ) চেয়ারম্যান ইদ্রিছ আজগর, জেলা কমিউনিস্ট পার্টির নেতা প্রমোদ বরণ বড়ুয়া, শিক্ষকনেতা আসলাম খান, পৌরসভার সাবেক মেয়র নুরুল আমিন তালুকদার, উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি জহুরুল আনোয়ার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকেরা তৃণমূল পর্যায়ের নানা অসংগতি তুলে ধরে উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন। বিজ্ঞপ্তি।