'মা শিক্ষিত হলে সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে'
মা শিক্ষিত হলে সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে। এ জন্য সন্তানদের পড়াশোনায় মনোযোগী করতে আগে সচেতন হতে হবে মায়েদের। তাহলেই মায়ের গুণে সন্তান সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
১৮ ফেব্রুয়ারি খাগড়াছড়ির দীঘিনালার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুমনান্দ চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা হ্যাপি চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মাঈন উদ্দিন ভূঁইয়া, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামনা ত্রিপুরা প্রমুখ।