'মাদক ও মানব পাচারকারী উগ্র ধর্মান্ধরা সমাজ রাষ্ট্রের শত্রু'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, মাদক, মানব পাচারকারী এবং উগ্র ধর্মান্ধরা সমাজ, রাষ্ট্র ও গণতন্ত্রের শত্রু। এদের বিরুদ্ধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
১৭ মে বেলা তিনটায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সমাবেশে তথ্য উপদেষ্টা এ কথা বলেন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে তথ্য উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করছে। সুপ্রতিষ্ঠিত করেছে সাংবাদিকদের অধিকার।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, প্রিয়তোষ পাল, তোফায়েল আহমদ, বিশ্বজিত সেন, মো. মুজিবুল ইসলাম, ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার প্রমুখ।