'মানবকল্যাণে রোটারি সেবা সর্বস্তরে পৌঁছাতে হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি জেলা গভর্নর শহীদ আহমদ চৌধুরী বলেন, রোটারিয়ানরা নিজেদের শ্রম, মেধা ও অর্থ ব্যয় করে সমাজের কল্যাণে নিজেদের উৎসর্গ করেছেন। মানবকল্যাণে এ সেবা সর্বস্তরে পৌঁছাতে হবে।
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৯ নভেম্বর চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আবু হায়দার চৌধুরী।
বক্তব্য দেন কুমিল্লা জোনের এরিয়া কো-অর্ডিনেটর আবু ফয়েজ খান চৌধুরী, চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, ক্লাবের নির্বাচিত সভাপতি এমদাদুল আজিজ চৌধুরী, সেক্রেটারি আজিজুল গনি চৌধুরী, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী, পরিচালক নুরুল আবছার, হাবিবা সুলতানা, সার্জেন্ট আমজাদ হোসেন, সদস্য আবুল কালাম আজাদ, শেখ মো. ফখরুদ্দিন চৌধুরী, জাহানারা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি।