‘মানবসম্পদকে কাজে লাগানো গেলে বাংলাদেশ ধনী রাষ্ট্রে পরিণত হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেছেন, ভৌতসম্পদ থেকে মানবসম্পদ অনেক শক্তিশালী। মানবসম্পদকে সঠিকভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশ একদিন ধনী দেশে পরিণত হবে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান। অনুপম সেন ১৮ মে বিকেলে দোহাজারী জামিজুরি আবদুর রহমান উচ্চবিদ্যালয় হলে বিদ্যালয়ের ভূমিদাতা ভগীরথ সিংহ হাজারীর ৩২তম মৃত্যুবার্ষিকী ও হাজারী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বশির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক আহমদ সালাহ উদ্দীন ও চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট তুষার সিংহ হাজারী, ডা. আসাদ উল্লাহ, অধ্যাপক হামিদ হোসাইন, সাংবাদিক এম এ রাজ্জাক, অধ্যাপক নিলু মণি শর্মা, নজরুল ইসলাম খান, জামিজুরি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, আবদুস সালাম প্রমুখ। সভা শেষে দোহাজারী উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।