আবদুল হাকিম কন্ট্রাক্টরের স্মরণসভায় মহিউদ্দিন চৌধুরী
'মানুষ তাঁর সৎ কর্মের মধ্যে বেঁচে থাকেন চিরকাল'
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, মানুষ তাঁর সৎ কর্মের মধ্যে বেঁচে থাকেন চিরকাল। আবদুল হাকিম কন্ট্রাক্টর তাঁদের মতো একজন। তিনি তাঁর কর্মের মাধ্যমে মানুষের মধ্যে বেঁচে থাকবেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনীতির জন্য তিনি ছিলেন একজন যোদ্ধা।
গত শুক্রবার বিকেলে মরহুম আবদুল হাকিম কন্ট্রাক্টরের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ÿআয়োজিত স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক সিটি মেয়র ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ডের সাংসদ মো. দিদারুল আলম, তাহের গ্রুপের চেয়ারম্যান এম এ তাহের, ওয়ার্ড কাউন্সিলর নেছার উদ্দিন আহমেদ, জহুর আলম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইছহাক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলউদ্দিন সাবেরী, এম এস আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ চৌধুরী চেয়ারম্যান, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, মো. শাহীন আলম, মো. সরোয়ার আলম, মো, ফারুক আজম, মো, সাইফুল আলম, মো. শাহিদুল আলম, মোস্তফা হাকিম গ্রুপের নির্বাহী পরিচালক (এইচআর অ্যান্ড লিগ্যাল) আলী আহমেদ ও মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলমগীর।
বক্তব্য দেন মো. বাদশা আলম, আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, মহিউদ্দিন বাবলু, ফরিদ মাহমুদ, আজিজুর রহমান, রেহান উদ্দিন, জাহেদ চৌধুরী, জসিম উদ্দিন, আব্বাস রশিদ, কাজী আলতাফ হোসেন, নাজমুল হক প্রমুখ। স্মরণসভায় মহানগর ও সীতাকুণ্ড উপজেলার আওয়ামী লীগ ও বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।