'মানুষের জীবন বেঁচেছে এতেই আমি খুশি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার হোসেন। ছবি: এজাজ আহম্মেদ
আনোয়ার হোসেন। ছবি: এজাজ আহম্মেদ

আনোয়ার হোসেনের পরিচয়, তিনি ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট পরীক্ষক। ১২ এপ্রিল রাজবাড়ী স্টেশনে একটি ট্রেন উল্টো দিকে চালিয়ে পালিয়ে যান দুই চালক। চালকবিহীন এই ট্রেন আনোয়ার হোসেন থামান নিজের বুদ্ধিমত্তায়
ট্রেন থামানোর চিন্তা কখন মাথায় এল?
ট্রেন ছেড়ে দেওয়ার নির্ধারিত সময়ের আগেই হঠাৎ উল্টো দিকে চলতে শুরু করে। ট্রেনটি যাওয়ার কথা রাজবাড়ী থেকে ফরিদপুর। কিন্তু রওনা হয় কুষ্টিয়ার দিকে। শুরুতে ভেবেছিলাম পানি নেওয়ার জন্য পেছনে যাচ্ছে। কিন্তু পানি নেওয়ার জায়গা পেরিয়ে যাওয়ার পরই মাথায় আসে, নিশ্চয় কোনো একটা সমস্যা হয়েছে। তখনই চিন্তা করি ট্রেনটা থামানোর। না থামাতে পারলে বড় ধরনের বিপদ অপেক্ষা করছিল সবার জন্য।
তারপর...
ট্রেনটি উল্টো দিকে চলছে—এটা যাত্রীরাও বুঝতে পারে। তারা কান্নাকাটি শুরু করে। এ অবস্থায় আমি প্রথমে ট্রেনের শিকল টানা শুরু করি। কিন্তু কয়েকটি বগির শিকল টানার পর কোনো কাজ হয় না। তারপর ট্রেনের ভ্যাকুয়াম বক্স খুলে বাতাস বের করে দিই। বাতাস শেষ হওয়ার পর ট্রেনটি পাংশা বাবুপাড়া রেলসেতুর কাছে এসে থেমে যায়। এর মধ্যে ট্রেনটি পার করে এসেছে ২৬ কিলোমিটার পথ। 
ট্রেন থামার পর কেমন অনুভূতি হয়েছে?
অনেক ভালো। আসলে আমার মাধ্যমে সৃষ্টিকর্তা অনেকের জীবন রক্ষা করেছেন। সেটা আমার জন্য অনেক আনন্দের। ট্রেনে চাকরি করছি প্রায় ৪০ বছর। কিন্তু এমন ঘটনার মুখোমুখি কখনো হইনি।
পরিবারের লোকজন কী বলছে?
আমার পরিবারে দুই মেয়ে, এক ছেলে আছে। তারাও বেশ খুশি। এ ছাড়া জেলা প্রশাসক আমাকে অভিনন্দন জানিয়েছেন। মানুষের জীবন বেঁচেছে, এতেই আমি বেশি খুশি।