'মানুষের নৈতিক ভিত্তি গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠান মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক গড়ে তোলার কারখানা। মানুষের নৈতিক ভিত্তি গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের কৃতী শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে।
২৪ ডিসেম্বর সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিডিএর বোর্ড সদস্য মোহাম্মদ জসীম উদ্দীন, সিডিএর সচিব তাহেরা ফেরদৌস বেগম, চান্দগাঁও ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মো. নুরুল ইসলাম, বর্তমান কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ, মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম প্রমুখ। বিজ্ঞপ্তি।