'মামলাজট কমাতে উৎস মূলে ব্যবস্থা নেওয়া প্রয়োজন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার বলেছেন, কক্সবাজার জেলায় আদালতে মামলাজট লেগে আছে। এখানে ঝুলে থাকা মামলার সংখ্যা প্রায় ৭১ হাজার। মামলার বেশি হওয়ায় বিচারকদের হিমশিম খেতে হচ্ছে। বিচারপ্রার্থীরাও দীর্ঘ সময় ধরে মামলার পেছনে ঘুরে ঘুরে হয়রান হচ্ছেন। মামলাজট কমাতে উৎসমূলে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ১০ জানুয়ারি দুপুরে চকরিয়া উপজেলা পরিষদের মিলনায়তনে মোকদ্দমা ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আরও বক্তব্য দেন যুগ্ম জেলা জজ সাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, চকরিয়ার জ্যেষ্ঠ সহকারী জজ অরুণ পাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, সিভিল সার্জন মোখলেছুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাহউদ্দিন কাজী, মহিউদ্দিন মুরাদ, ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, সরকারি কৌঁসুলি মমতাজুল ইসলাম, নুরুল ইসলাম, চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আইনজীবী লুৎফুল কবির, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জিয়াউদ্দিন চৌধুরী, শরিফ উদ্দিন চৌধুরী, নূরে হোছাইন, আজিমুল হক, শাহাব উদ্দিন, আবদুল হাকিম প্রমুখ। চকরিয়া প্রতিনিধি