'মুক্তিযুদ্ধবিরোধী শক্তি নানা কায়দায় উত্থানের চেষ্টা করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ দেশে সব ধর্মের মানুষকে সুখে থাকতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে। সাম্প্রদায়িকতার ওপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। কিন্তু তা বেশি দিন টেকেনি। ১৯৭১ সালে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছে। এখনো মুক্তিযুদ্ধবিরোধী শক্তি নানা কায়দায় উত্থানের চেষ্টা করছে।’
১৩ মে ফেনীর একটি গণমিলনায়তনে আয়োজিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফেনী জেলা কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি প্রিয় রঞ্জন দত্তের সভাপতিত্বে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ জাহানারা বেগম। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র আলা উদ্দিন, ফেনী প্রেসক্লাব সভাপতি বখতেয়ার ইসলাম ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন।